ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত

বাধা দিয়ে বিএনপির আন্দোলন দমানো যাবে না : মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কর্মসূচিতে বাধা দিয়ে চলমান আন্দোলনকে দমানো যাবে না। তিনি বলেন, হবিগঞ্জে যে গুলিবর্ষণ হয়েছে এর মূল কারণটাই ছিল হবিগঞ্জ হলো বিএনপির একটা শক্তিশালী জায়গা। সেখানের নেতারা বরাবরই প্রমাণ করেছেন-এখানে আমাদের শক্তিশালী একটা সংগঠন আছে। সেজন্য ওই জায়গাতে তারা আঘাত করেছে। পুলিশ বিনা উসকানিতে অতর্কিতে নির্বিচারে গুলিবর্ষণ করেছে।

হবিগঞ্জে দলের পূর্বঘোষিত সমাবেশে পুলিশি হামলার ঘটনা তুলে ধরে আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

হবিগঞ্জের সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা খুব স্পষ্ট করে একটা কথা বলতে চাই-এভাবে দমনপীড়ন করে, হত্যা করে, গুম করে কখনওই জনগণের ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক রাষ্ট্রের দাবি এবং সবচেয়ে বড় যে দাবি নিয়ে এখন আমরা আন্দোলন করছি-দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাকে বিদেশে পাঠানোর জন্য, সেই আন্দোলনকে কখনোই দমন করা যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পেছনে ফিরতে চাই না’, অস্ট্রেলিয়া সফর নিয়ে আত্মবিশ্বাসী শান্ত

বাধা দিয়ে বিএনপির আন্দোলন দমানো যাবে না : মির্জা ফখরুল

আপডেট সময় ০৫:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১