ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাঙা বিমান থেকে সাগরে লাফ, ১২ ঘণ্টা সাঁতরে কূলে মন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

‘রাখে আল্লাহ মারে কে’। ঠিক এই কথাটি আরও একবার সত্যি প্রমাণিত হলো মাদাগাস্কার মন্ত্রী সার্জ গেলের ক্ষেত্রে। সোমবার ভেঙে যাওয়া উড়োজাহাজ থেকে সাগরে লাফিয়ে পড়ে টানা ১২ ঘণ্টা সাঁতরে পাড়ে উঠলেন তিনি। বিধ্বস্ত অবস্থাতে জানালেন, তার মৃত্যুর সময় এখনো হয়নি।

আনন্দবাজারের খবর অনুযায়ী, ৫৭ বছরের ওই মন্ত্রী যে উড়োজাহাজে সফর করছিলেন, সেটি মাদাগাস্কারের উত্তর পূর্ব উপকূলীয় অংশে আছড়ে পড়ে। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৯ জন। তবে মন্ত্রী সার্জ গেলসহ আরও একজন কোনো রকমে প্রাণে বেঁচে ফিরেছেন।

মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, উড়োজাহাজটি পড়ার ঠিক আগে তিনি সাগরে লাফিয়ে পড়েন। তারপর ভেঙে পড়া উড়োজাহাজের একটি আসন আঁকড়ে ধরে সাঁতার কাটতে শুরু করেন। ওই আসনই তাকে ভেসে থাকতে সাহায্য করে। শেষ পর্যন্ত ১২ ঘণ্টা পরে, অর্থাৎ মঙ্গলবার মাহামবো শহরের কাছে পাড়ে এসে ওঠেন গেল।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ডেকচেয়ারে ক্লান্ত ভাবে শুয়ে রয়েছেন গেল। তার পরনে সেনাবাহিনীর পোশাক। বড় ধরনের কোনো জখম নেই তার শরীরে। টানা পানিতে ভেসে থাকার কারণে শুধু জ্বর এসেছে। ঠিক কী কারণে উড়োজাহাজটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছে মাদাকাস্কা প্রশাসন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভাঙা বিমান থেকে সাগরে লাফ, ১২ ঘণ্টা সাঁতরে কূলে মন্ত্রী

আপডেট সময় ১২:০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১