ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

আরেকটি ঝড় আসছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউরোপের দেশগুলোতে করোনার আরেকটি ঝড় আসছে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপের ৫৩টি দেশের মধ্যে ৩৮টি দেশে ওমিক্রন শনাক্ত হওয়ার পর এমন সতর্কতা দিল সংস্থাটি।

সুরক্ষার জন্য বুস্টার ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান হান্স ক্লুজ বলেন, নভেম্বরের শেষের দিকে ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মধ্যে অন্তত ৩৮টি দেশে ওমিক্রন শনাক্ত করা হয়েছে। ডেনমার্ক, পর্তুগাল এবং যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে ইতোমধ্যে এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ক্লুজ বলেন, আমরা দেখতে পাচ্ছি, আরেকটি ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যে ওমিক্রন এই অঞ্চলের আরও দেশে ছড়িয়ে পড়বে, যা স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ঝুঁকির দিকে ঠেলে দেবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলে রাশিয়া এবং অন্যান্য সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র, পাশাপাশি তুরস্ক অন্তর্ভুক্ত।

ক্লুজ বলেন, বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

আরেকটি ঝড় আসছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ০১:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১