ঢাকা ১২:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তারিক আনামের কাঁধে মাথা রেখে অঝোরে কাঁদলেন সিয়াম

আকাশ বিনোদন ডেস্ক :

প্রেক্ষাগৃহ থেকে বের হওয়ার সময় প্রবীণ অভিনেতা তারিক আনাম খানকে জড়িয়ে ধরেন তরুণ অভিনেতা সিয়াম আহমেদ। আবেগী হয়ে তারিক আনামের কাঁধে মাধা রেখে অঝোরে কেঁদে ফেলেন সিয়াম।

তখন অনুজের পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করেন এই অগ্রজ।

রাতে এমন দৃশ্য দেখা গেছে ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে। এই সিনেমায় বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন এই দুই অভিনেতা। পর্দায় নিজেদের অভিনয় দেখে একেবারেই যেন গল্পে ঢুকে গিয়েছিলেন তারা। তাই আবেগ ধরে রাখতে পারেননি।

এ প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, ‘শুটিংয়ের আগে আমরা বাবা-ছেলে হয়েছে, এরপরই ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। ওনাকে (তারিক আনাম খান) বাবা মেনেই পুরো সিনেমায় কাজ করেছি। বিশেষ প্রদর্শনিতে আমার নিজের বাবাও উপস্থিত ছিলেন। যখন সিনেমাটা শেষ হলো তখন আমার বাবার চোখেও পানি দেখেছি। কিন্তু ওনাকে সান্ত্বনা দেওয়ার সময়ও আমি ঠিক ছিলাম। কিন্তু তারিক আনাম খান স্যারকে দেখে আর নিজের আবেগ ধরে রাখতে পারিনি। ’

মূলত বাবা-ছেলের পারিবারিক মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। নিজের বাবাকে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন সিয়াম। এটি সবার মন ছুঁয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন ‘পোড়ামন ২’খ্যাত এই অভিনেতা।

রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে বিশেষ প্রদর্শনীটির আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির অভিনয়শিল্পী ও নির্মাতাসহ শোবিজের অনেকে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশব্যাপী মুক্তি পেতে ‘মৃধা বনাম মৃধা’। এতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন নোভা ফিরোজ। রায়হান খানের সংলাপ ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন রনি ভৌমিক।

সিয়াম-নোভা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টচার্য, তৌফিকুল ইসলাম ইমন,মাসুদুল আমিন রিন্টু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তারিক আনামের কাঁধে মাথা রেখে অঝোরে কাঁদলেন সিয়াম

আপডেট সময় ১১:১৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১