ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিরাপত্তার গ্যারান্টি না দিলে ন্যাটোর বিরুদ্ধে সামরিক ব্যবস্থার হুমকি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউক্রেনকে ঘিরে নিরাপত্তার গ্যারান্টি দেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। তা না হলে রাশিয়া পাল্টা সামরিক ব্যবস্থা নেয়ার হুমকিও দিয়েছে।

এর আগে গত সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পূর্ব ইউরোপ ও ইউক্রেনে যেকোনো ধরনের সামরিক তৎপরতা বন্ধ করতে ন্যাটো জোটের প্রতি আহ্বান জানিয়েছিল। এরপর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, বিষয়টি নিয়ে তিনি মস্কোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন।

এ সম্পর্কে গতকাল সোমবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, মস্কো এ পর্যন্ত তার নিরাপত্তা উদ্বেগের ব্যাপারে আমেরিকার কাছ থেকে কোনো সদুত্তর পায়নি। ন্যাটো যদি বিষয়টি উপেক্ষা করে যায় তাহলে রাশিয়া সামরিক ব্যবস্থা নিতে বাধ্য হবে।

মস্কো পাশ্চাত্যের জন্য হুমকি সৃষ্টি করছে- অজুহাত তুলে আমেরিকা ও ন্যাটো জোট সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে ব্যাপকভাবে সেনা ও সমরাস্ত্র মোতায়েন করেছে। পাশাপাশি ইউক্রেন সরকার দেশটির রুশ সীমান্তবর্তী পূর্বাঞ্চলে বিরোধীদের দমনের অজুহাতে রাশিয়ার সীমান্তে বিপুল পরিমাণ সমরাস্ত্র মোতায়েন করেছে।

রাশিয়া বলেছে, ইউক্রেন সীমান্তে দেশটির সেনা ও অস্ত্র মোতায়েন একটি স্বাভাবিক ব্যাপার এবং এটি সম্পূর্ণ রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমেরিকা ও তার মিত্ররা দাবি করছে, রাশিয়া আসলে ইউক্রেনে হামলা করতে চায়। এ কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়া-ইউক্রেন সীমান্তকে ‘চরম উত্তেজনাপূর্ণ’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিরাপত্তার গ্যারান্টি না দিলে ন্যাটোর বিরুদ্ধে সামরিক ব্যবস্থার হুমকি

আপডেট সময় ০৫:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১