ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে ইসরাইলবিরোধী বিশাল বিক্ষোভ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত হত্যাকাণ্ড ও ধরপাকড়ের প্রতিবাদ এবং ইরানের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানের লাহোরে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে।

পাকিস্তানের প্রখ্যাত শিয়া আলেম আল্লামা সাইয়েদ জাওয়াদ নাকভির ডাকে লাহোরের শাহারে কায়েদে আজম এলাকায় ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ যোগ দেন।খবর তাসনিম নিউজের।

প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া লোকজন ইসরাইলের বিরুদ্ধে গগনবিদারি স্লোগান দেন। সমাবেশে হাজার হাজার শিয়া ও সুন্নি লোকজন অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে দেওয়া বক্তৃতায় সাইয়েদ জাওয়াদ নাকভি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরাইলের হুমকির মানে হচ্ছে— সব মুসলিম দেশের বিরুদ্ধে হুমকি। ইজরাইলের হুমকির মুখে পাকিস্তানের জনগণ এবং সরকার ইরানের প্রতি সমর্থন দেবে বলেও তিনি উল্লেখ করেন।

সমাবেশে আল্লামা জাওয়াদ নাকভি ছাড়াও শিয়া ও সুন্নি গুরুত্বপূর্ণ অনেক নেতা বক্তব্য রাখেন। তারা সবাই ইরানের প্রতি সমর্থন ব্যক্ত এবং ইসরাইলকে গণহত্যাকারী বলে মন্তব্য করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানে ইসরাইলবিরোধী বিশাল বিক্ষোভ

আপডেট সময় ১২:০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১