ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দুই ডোজ টিকা নেওয়া ৪ জনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

দুই ডোজ টিকা নিয়েও গত সপ্তাহে (১৩-১৯ ডিসেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সপ্তাহে দেশে করোনা ভাইরাসে যে ২০ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১৫ জন পুরুষ এবং বাকি ৫ জন নারী। মৃত ২০ জনের মধ্যে ১৬ জন, অর্থাৎ শতকরা ৮০ ভাগই করোনার কোনো টিকা নেননি এবং বাকি চারজন দুই ডোজ টিকা নিয়েছিলেন।

গত এক সপ্তাহে মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন শতকরা ৫ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৫ শতাংশ, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪০ শতাংশ, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আছেন ২০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃত দুজন পুরুষ। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫০ জনের।

নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৬০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যাদাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

দুই ডোজ টিকা নেওয়া ৪ জনের মৃত্যু

আপডেট সময় ০৯:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১