ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছাত্র আন্দোলনের নেতা থেকে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চিলির ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গ্যাব্রিয়েল বোরিক। ৩৫ বছর বয়সী বোরিক চিলির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট। ছাত্র থাকাকালেই অধিকার আদায়ের আন্দোলনে সফলভাবে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবার তিনি রাষ্ট্রের নেতৃত্বে এসেছেন।

নির্বাচনে বামপন্থী আদর্শের অনুসারী বোরিক ৫৬ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৪ ভাগ ভোট। ছাত্র আন্দোলনে যাদের সহকর্মী হিসেবে পেয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়েও তাদের পাশে পেয়েছেন বোরিক। আগামী মার্চে চিলির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

পড়াশুনা শেষ না করলেও রাজনীতির ময়দানে সফলতা দেখিয়েছেন বোরিক। ২০১৩ সালে তিনি চিলির কংগ্রেসে নির্বাচিত হন এবং দুই মেয়াদে ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেন।

বোরিক চিলিতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চান, চিলিকে কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে চান। পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে
রাষ্ট্রীয় বরাদ্দ বাড়াতে চান। অগাস্তে পিনোশে যে একনায়কত্ব কায়েম করেছিলেন সেই জায়গা থেকে দেশকে বের করে আনতে চান। প্রাথমিকভাবে জয় নিশ্চিত হওয়ার পর বোরিক বলেন, ‌‘চিলি নব্যউদারতাবাদের জন্মভূমি, সেই আদর্শের কবরও এখানে হওয়া উচিত।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ছাত্র আন্দোলনের নেতা থেকে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট

আপডেট সময় ০৪:৪০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১