ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি

দাঁতে ব্যথার কিছু ঘরোয়া সমাধান

অাকাশ নিউজ ডেস্ক:

আমাদের অনেকেরই দাঁতের সমস্যা (toothache) আছে। তার মধ্যে দাঁতে ব্যথা অন্যতম।

সাধারণত ক্যাভিটি, মাড়ির সমস্যা, দাঁতে ইনফেকশন, দাঁত দিয়ে রক্ত পরা ও দাঁতের গোঁড়া আলগা হয়ে যাওয়ার জন্য দাঁত ব্যথা করে। যদিও দাঁতের ডাক্তারই আপনার ব্যথার সমাধান করতে পারে, তবে আপনি চাইলে ঘরোয়া পদ্ধতিতেও দাঁতে ব্যথা কিছুটা সমাধান করতে পারেন। চলুন জেনে নেই কীভাবে-
উষ্ণ লবণ পানি
একগ্লাস বেশ গরম পানিতে খানিকটা লবণ মিশিয়ে কুলকুচি করুন। দেখবেন দাঁতের শিরশির ভাব ও ব্যথা কমে যাবে। কেননা গরম পানি আর লবণের কার্যকারিতায় দাঁতের টিস্যুগুলো সচল হয়ে উঠে আর সব জীবাণু তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে।

মরিচ ও লবণ
দাঁতে যখন খুব বেশী স্পর্শকাতরতা আর টনটনে ব্যথা হয় তখন লবন আর মরিচ আপনাকে আরাম প্রদান করতে পারে। সমপরিমাণ লবণ আর মরিচ নিয়ে তাতে কয়েক ফোঁটা পানি দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। এবার এই পেস্ট আপনার দাঁতে সরাসরি লাগান। পরপর কয়েকদিন এভাবে লাগালে দাঁতের ব্যথা কমে যাবে।

পেঁয়াজ
পেঁয়াজের অ্যান্টিসেপ্টিক উপাদান দাঁতের জীবাণু নষ্ট করে দাঁতের ব্যথা উপসম করে। প্রথমে দাঁতের ব্যথার জায়গাটা খুঁজে বের করুন। এবার একটি পেঁয়াজ আক্রান্ত জায়গার কাছাকাছি নিয়ে চাবান। আর যদি চিবোতে না পারেন এক টুকরা পেঁয়াজ কেটে নিয়ে আক্রান্ত জায়গায় রাখুন, দেখবেন ব্যথা কমে যাবে।

পেয়ারা পাতা
দাঁতের ব্যথায় আরাম পেতে পেয়ারা পাতা আরো একটি উপকারী উপাদানের নাম। দুই থেকে তিনটা কচি পেয়ারা পাতা মুখে নিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে চিবোতে থাকুন যতক্ষণ না সেটি দাঁতের ব্যথায় কাজ শুরু না করে। আবার কয়েকটা পেয়ারা পাতা নিয়ে খানিকটা পানি দিয়ে তা সিদ্ধ করুন। এরপর পানি ঠাণ্ডা করে ওই পানি দিয়ে কুলকুঁচি করুন।

রসুন
রসুনের এন্টিবায়োটিক উপাদান ও অন্যান্য স্বাস্থ্যকরি উপাদান দাঁতের সংক্রমণ জনিত ব্যথায় দারুন কাজে দেয়। একটি রসুন ভেঙ্গে তাতে কিছুটা লবণ মাখিয়ে আপনার আক্রান্ত দাঁতের গোঁড়ায় লাগিয়ে দেখুন দাঁতের ব্যথায় আরাম পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা, ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

দাঁতে ব্যথার কিছু ঘরোয়া সমাধান

আপডেট সময় ১১:১৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭