ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমিকার জন্য দামি উপহার কিনতে ডাকাতি ৩ যুবকের

আকাশ নিউজ ডেস্ক:

প্রেমিকার মুখের হাসি দেখার জন্য উপহার দিয়ে থাকেন প্রেমিকরা। তবে এর জন্য প্রয়োজন টাকার। সেই টাকা জোগাড় করতে গিয়ে এক প্রেমিক যা করল, তা শুনে অবাক সকলেই। তাজ্জব পুলিশও। তিনি তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ডাকাতিই করে বসলেন। ঘটনা ভারতের দিল্লির সরোজিনী নগরের।

গত মঙ্গলবার ওই এলাকার বাসিন্দা আদিত্য কুমার পুলিশের দ্বারস্থ হন। তার অভিযোগ, ওইদিন সাড়ে ৩টা নাগাদ তিন যুবক কলিংবেল বাজায়। দরজা খোলেন। কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যান তারা। যুবকদের হাতে ছিল বন্দুক। তাই আচমকা বেশ ভয় পেয়ে যান তিনি। ওই তিন যুবক তাকে মারধর করতে শুরু করেন। মুহূর্তের মধ্যে তাকে বেঁধে ফেলেন তারা।

এরপর ঘর থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, জামাকাপড় ভর্তি একটি ব্যাগ, জ্যাকেট, জুতা, হাতঘড়ি এবং স্কুটার লুট করে চলে যান তিন যুবক। বেশ কিছুক্ষণ পর নিজের চেষ্টায় কোনোক্রমে বাঁধা হাত খোলেন। মোবাইল চুরি হওয়ায় কাউকেই ফোন করতে পারছিলেন না আদিত্য। বাধ্য হয়ে একটি প্রায় খারাপ হয়ে যাওয়া ল্যাপটপ থেকে ফেসবুকে লগইন করেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আত্মীয়র সঙ্গে যোগাযোগ করেন। তারপরই পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি।

অভিযোগ পাওয়ামাত্রই তদন্ত শুরু করে পুলিশ। শুক্রবার সরোজিনী নগর এলাকা থেকে চোরাই স্কুটারসহ এক যুবককে গ্রেফতার করা হয়। আর কে পুরমের বাসিন্দা শুভমকে জেরা করে নিজামুদ্দিনের বাসিন্দা আসিফ এবং জামিলা নগরের বাসিন্দা মহম্মদ সরিফুল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করেই পুলিশের কাছে পুরো ঘটনাটি জলের মতো পরিষ্কার হয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, জেরায় শুভম তার অপরাধ স্বীকার করেন। তিনি জানায়, ইদানীং প্রেমিকার সঙ্গে ঝগড়াঝাটি হচ্ছিল। প্রেমিকার রাগ ভাঙাতে দামি উপহার দেওয়ার কথা ভেবেছিল। সে কারণেই ডাকাতির পরিকল্পনা করেন। তাতেই তাকে সাহায্য করেন বাকি দুইজন।’

পুলিশ সূত্রে খবর, ‘এই প্রথম নয়। এর আগে একাধিক মামলায় নাম জড়িয়েছে গ্রেফতার শুভম, মহম্মদ সরিফুল মোল্লা, আসিফের। পুলিশ গ্রেফতারদের কাছ থেকে দুটি স্কুটার, একটি ল্যাপটপ, চারটি চুরি যাওয়া মোবাইল, জামাকাপড় ভর্তি ব্যাগ এবং একটি হাতঘড়ি উদ্ধার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেমিকার জন্য দামি উপহার কিনতে ডাকাতি ৩ যুবকের

আপডেট সময় ১১:৫৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১