ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

স্কুলশিক্ষকের পা ছুঁয়ে সালাম করলেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান

আকাশ জাতীয় ডেস্ক:

অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান। শিক্ষকের প্রতি চিরসম্মান জাগ্রত করলেন তিনি। অধ্যাপক হাবিব তার শিক্ষকের পা ছুঁয়ে সালাম করলেন।

শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ টাউন হাইস্কুলে উপস্থিত হয়ে প্রাথমিক শাখার তার একমাত্র জীবিত শিক্ষক মনিমুল হকের পা ছুঁয়ে সালাম করেন।

এ সময় অভিভূত হন শিক্ষক মনিমুল হক। তিনি তার স্নেহের ছাত্র বোর্ড চেয়ারম্যান অধ্যাপক হাবিবকে জড়িয়ে ধরেন। এ সময় ছাত্র এবং শিক্ষক উভয়েই হয়ে পড়েন আবেগাপ্লুত। ঘটে অভূতপূর্ব দৃশ্যের অবতারণা। এ সময় উপস্থিত ওই স্কুলের সাবেক ছাত্র, শিক্ষক এবং পরিচালনা পর্ষদের সদস্য ও বর্তমান সদস্যরা অশ্রুসজল নয়নে সেই দৃশ্য প্রত্যক্ষ করেন।

এ সময় শিক্ষক মনিমুল হক অধ্যাপক হাবিবকে আশীর্বাদ করেন। অধ্যাপক হাবিবও তার প্রিয় শিক্ষক মনিমুল হকের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেন।

এছাড়াও অধ্যাপক হাবিবুর রহমান ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হকের পা ছুঁয়ে সালাম করেন।

এ সময় দুই শিক্ষক ছাত্রের এ ধরনের ভক্তি প্রকাশে অশ্রুসজল নয়নে দোয়া করেন। এরপর বোর্ড চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান হরিমোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহপাঠীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

স্কুলশিক্ষকের পা ছুঁয়ে সালাম করলেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান

আপডেট সময় ১১:৪২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১