ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেফতার কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্যের প্রাণহানি কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২২, তিনজনের অবস্থা গুরুতর

ভোটারদের দোয়া নেওয়ার সময় বুকে ব্যথা, মারা গেলেন মেম্বার প্রার্থী

আকাশ জাতীয় ডেস্ক: 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ধরঞ্জী ইউনিয়ন পরিষদ নির্বাচনে (পঞ্চম ধাপের) ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী খাইরুল ইসলাম (৫৯) মারা গেছেন। শনিবার দুপুরে ভোটারদের সঙ্গে নির্বাচন বিষয়ে কথা বলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, খাইরুল ইসলাম এর আগেও ধরঞ্জী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। আগামী ৫ জানুয়ারি এই নির্বাচনকে ঘিরে প্রতিদিন এক গ্রাম থেকে আরেক গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন খাইরুল ইসলাম। শনিবার দুপুরে নিজ বাড়িতে ভোটারদের সঙ্গে নির্বাচন বিষয়ে কথা বলছিলেন এবং দোয়া চাচ্ছিলেন। সেসময় হঠাৎ বুকের ব্যথা অনুভব হয় তার। তখন পরিবারের লোকজন তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিচ্ছিলেন। কিন্তু পথেই তিনি মারা যান।

এ খবর নিশ্চিত করে পাঁচবিবি উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, নির্বাচনের আগে যদি কোনো চেয়ারম্যান প্রার্থী মারা যান সেক্ষেত্রে নির্বাচন স্থগিত হত। যেহেতু খাইরুল ইউপি সদস্য প্রার্থী, সেক্ষেত্রে নির্বাচন স্থগিত হবে না।

তিনি আরও বলেন, আগামী ১৯ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে এবং ২০ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী

ভোটারদের দোয়া নেওয়ার সময় বুকে ব্যথা, মারা গেলেন মেম্বার প্রার্থী

আপডেট সময় ১০:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১