ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গুলি ছুড়তে বাধ্য করবেন না: নারায়ণগঞ্জের ডিসি

আকাশ জাতীয় ডেস্ক: 

‘আমাদের গুলি ছুড়তে বাধ্য করবেন না। আল্লাহ পাক হাজির নাজির করে বলছি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপক্ষ হবে।

কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। ব্যালেট পেপার সকালে কেন্দ্রে পাঠানো হবে। আগে ১৯-২০ যাই হোক এবার ভোটাররা কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে। আমি চাই আপনারা আমাদের সহযোগিতা করবেন’।

শনিবার (১৮ ডিসেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজারে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে উপজেলার এস এম মাযহারুল হক অডিটোরিয়ামে আয়োজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এই কথা বলেন।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান, সহকারী পুলিশ সুপার আবির হোসেন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান। এতে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা অংশ নেন।

পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, নির্বাচনে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী দেওয়া হবে। কোন অনিয়ম করতে দেওয়া হবে না। কেউ অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ অনিয়ম করলে জেলখানায় বসে নির্বাচন করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গুলি ছুড়তে বাধ্য করবেন না: নারায়ণগঞ্জের ডিসি

আপডেট সময় ০৮:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১