ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে জমিজমার বিরোধে পুড়লো বাড়ি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর পবায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পবা উপজেলার কুমড়াপুকুর গ্রামে। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ওই গ্রামের আব্দুস সামাদের দুইটি মাটির ঘরের টিনের চালাসহ আসবাবপত্র এবং দুইটি লিচু গাছ পুড়ে গেছে।

গৃহকর্তা আব্দুস সালাম অভিযোগ করে জানান, প্রতিদিনের মতো তারা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। এরপর রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ বাড়ির দুইটি ঘরে আগুন জ্বলতে দেখে পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে চিৎকার করতে থাকেন। এরই মধ্যে প্রতিবেশীরা আগুন নেভাতে ছুটে আসেন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণেও আসে। তবে আগুনের লেলিহান শিখায় আবদুস সামাদের টিনের ছাউনির দুইটি মাটির ঘরসহ আসবাবপত্র এবং দুইটি লিচু গাছ পুড়ে যায়।

আব্দুস সালাম অভিযোগ করেন, তার সঙ্গে একই গ্রামের মেজর আলী এবং মুনসুর আলীর সঙ্গে জমিজমা নিয়ে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে মেজর আলী এবং মুনসুর মিলে তার বাড়িতে আগুন দিয়েছেন বলে দাবি করেন তিনি।

এদিকে রাতের ওই ঘটনার পরে শুক্রবার সকালেও কুমড়াপুকুর গ্রামে দুইপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। কুমড়াপুকুর মোড়ে মেজর আলী এবং মুনসুর আলীর লোকজনকে লাঠিসোঠা নিয়ে বসে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে পবা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি। আগুন লাগার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান থানার এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে জমিজমার বিরোধে পুড়লো বাড়ি

আপডেট সময় ০৬:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭