ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আরও ২০ মসজিদ বন্ধ করল ফ্রান্স

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চরমপন্থা ছড়ানোর ভুয়া অভিযোগ তুলে আরও ২০টি মসজিদ বন্ধ করে দিয়েছে ফ্রান্স সরকার। এর মধ্য দিয়ে দেশটির সরকার আবারও ইসলামবিরোধী যুদ্ধংদেহী মনোভাব পরিষ্কার করলো।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর জেরাল্ড ডারমানিন গত রবিবার দেশটির এলসিআই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে ঘোষণা দেন যে, দেশের আরও ২০টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে, এসব মসজিদ চরমপন্থা ছড়ানোর কাজে লিপ্ত ছিল। এসব ব্যবস্থা নেওয়া হয়েছে কথিত বিচ্ছিন্নতাবাদী আইনের ওপর ভিত্তি করে।

তিনি জানান, ৩৬টি মসজিদ খোলা রয়েছে কারণ এ সমস্ত মসজিদ ফ্রান্সের এই আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজকর্ম করছে না। তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়া মসজিদগুলোকে বাইরের তহবিল গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং একটি মসজিদের ইমামকে সন্দেহজনক চরমপন্থার সঙ্গে জড়িত থাকার কারণে বহিষ্কার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগামীতে মসজিদগুলোর বিরুদ্ধে ফরাসি সরকারের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ফরাসি সরকারের পরিসংখ্যান অনুসারে দেশটিতে মুসলমানের সংখ্যা ৬০ লাখের মতো। পশ্চিম ইউরোপের যেকোনো দেশের তুলনায় ফ্রান্সে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আরও ২০ মসজিদ বন্ধ করল ফ্রান্স

আপডেট সময় ০৪:২৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১