ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউক্রেনে ন্যাটোর অস্ত্র নিয়ে ম্যাক্রোঁকে পুতিনের হুশিয়ারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোর প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের পক্ষ থেকে ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ রাশিয়ার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

তিনি মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক টেলিফোনালাপে এ সতর্কবাণী উচ্চারণ করেন। খবর রয়টার্সের।

পুতিন বলেন, পূর্বদিকে ন্যাটো জোটের সম্প্রসারণ এবং রাশিয়ার জন্য হুমকি সৃষ্টিকারী সমরাস্ত্র মোতায়েন বন্ধ করার ব্যাপারে ন্যাটো জোটের সঙ্গে আলোচনায় বসতে চায় রাশিয়া।

মস্কো পাশ্চাত্যের জন্য হুমকি সৃষ্টি করছে বলে অজুহাত তুলে আমেরিকা ও ন্যাটো জোট সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে ব্যাপকভাবে সেনা ও সমরাস্ত্র মোতায়েন করেছে।

পাশাপাশি ইউক্রেন সরকার দেশটির রুশ সীমান্তবর্তী পূর্বাঞ্চলে বিরোধীদের দমনের অজুহাতে রাশিয়ার সীমান্তে বিপুল পরিমাণ সমরাস্ত্র মোতায়েন করেছে।

রাশিয়া বলে আসছে— ইউক্রেন সীমান্তে দেশটির সেনা ও অস্ত্র মোতায়েন একটি স্বাভাবিক ব্যাপার এবং এটি সম্পূর্ণ রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমেরিকা ও তার মিত্ররা দাবি করছে, রাশিয়া আসলে ইউক্রেনে হামলা করতে চায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউক্রেনে ন্যাটোর অস্ত্র নিয়ে ম্যাক্রোঁকে পুতিনের হুশিয়ারি

আপডেট সময় ০৪:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১