ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়র পদ ও নগর ভবন ছাড়লেন আইভী

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার মেয়র হিসেবে তার শেষ কার্যদিবস পালন করেছেন। এদিন দুপুরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন গণমাধ্যমকে জানান, ১৪ ডিসেম্বর ছিল মেয়র সেলিনা হায়াৎ আইভীর শেষ কর্মদিবস। তিনি মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এছাড়া করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কৌশল বিনিময় করেছেন।

এর আগে ১৪ ডিসেম্বর দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় সিটি করপোরেশনের নগর ভবনের নির্মাণাধীন ভবনের মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আইভী বলেন, ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই এ বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। যদি আল্লাহ আমাকে সফল করে। যেহেতু আমি আগামীকাল মনোনয়ন ফরম জমা দিবো। আমি হয়তো আর অফিসেও আসবো না।’

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বুধবার। ২০ ডিসেম্বর বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। ভোটগ্রহণ ১৬ জানুয়ারি। নাসিকে মেয়র পদ ছাড়াও ২৭ টি সাধারণ ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেয়র পদ ও নগর ভবন ছাড়লেন আইভী

আপডেট সময় ০৮:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১