ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোরীয় যুদ্ধের ইতি টানতে একমত ৪ দেশ, যা জানাল দক্ষিণ কোরিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক ইতি টানার ঘোষণা দিতে ‘নীতিগতভাবে’ একমত হয়েছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন ও যুক্তরাষ্ট্র বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ্যা ইন। সম্প্রতি অস্ট্রেলিয়া সফর শেষে এমনটা জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট মুন জানিয়েছেন, উত্তর কোরিয়ার কিছু দাবির কারণে এখনই আলোচনা শুরু হয়নি।

ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৫০ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত কোরীয় যুদ্ধ হয়েছিল। তবে শান্তি চুক্তির মাধ্যমে নয় বরং যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের ইতি টানা হয়েছিল। সে সময় থেকেই প্রযুক্তিগতভাবে যুদ্ধে লিপ্ত উত্তর ও দক্ষিণ কোরিয়া। এক্ষেত্রে শুরু থেকেই উত্তর কোরিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছে দক্ষিণ কোরিয়া। ফলে দেশগুলোর মধ্যে উত্তেজনা চলমান রয়েছে।

যুদ্ধের ইতি টানতে ‘নীতিগতভাবে’ ৪ দেশ একমত বলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জানালেও এব্যাপারে চীন ও যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং জানিয়েছিলেন, তার দেশ খোলাখুলি আলোচনায় আগ্রহী। তবে অবশ্যই তার আগে যুক্তরাষ্ট্র তাদের ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা তুলে নিতে হবে বলে শর্ত দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কোরীয় যুদ্ধের ইতি টানতে একমত ৪ দেশ, যা জানাল দক্ষিণ কোরিয়া

আপডেট সময় ০৫:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১