ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাটির নিচে মিলল অপহৃত সেই জেএসএস নেতার লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

আধিপত্য বিস্তারে দ্বন্দ্বে বান্দরবানে অপহৃত সেই জনসংহতি সমিতি (জেএসএস) মূল সংগঠনের সম্পাদক প্রুশে থোয়াই মারমার (৩৬) লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কুহালং ইউনিয়নের দুর্গম আমতলীপাড়া এলাকায় মাটির নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম প্রুশে থোয়াই মারমা (৩৬)। তিনি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) মূল সংগঠনের বান্দরবান সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। প্রুশে থোয়াই মারমা ডলুপাড়া বাসিন্দার অংসা চিং মারমার ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, রোববার রাতে তাকে কুহালং ইউনিয়ন থেকে অস্ত্রের মুখে অপহরণ করেছিলেন পাহাড়ে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ মগ বাহিনী (এমএলপি) সদস্যরা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, অপহৃত জেএসএস নেতার লাশ উদ্ধার করা হয়েছে মাটির নিচ থেকে। হত্যাকারী কারা বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলোর দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

এদিকে রোববার রাতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস) মূল সংগঠনের সশস্ত্রদের সঙ্গে মগ বাহিনী প্রকাশ মগ লিবারেশন পার্টি (এমএলপি) সদস্যদের গোলাগুলি হয়। দুপক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাটির নিচে মিলল অপহৃত সেই জেএসএস নেতার লাশ

আপডেট সময় ০৫:৩৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১