ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

সতর্ক যুক্তরাজ্য; ওমিক্রন ‘জরুরি’ অবস্থা ঘোষণা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে শঙ্কায় পুরো বিশ্ব। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এর মধ্যেই ওমিক্রন জরুরি অবস্থা ঘোষণা করেছেন। রবিবার সন্ধ্যায় এক টেলিভিশন বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।

বরিস জনসন বলেন, ‘ওমিক্রনের একটি উত্তাল ঢেউ আসছে। আর এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। সেটি রোধে এই সপ্তাহ থেকে ইংল্যান্ডে ১৮ বছরের বেশি বয়সী সবাইকে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।’

বরিস জনসন বলেন, ‘আমি ভয় পাচ্ছি যে, আমরা এখন নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সঙ্গে যুদ্ধে একটি জরুরি অবস্থার সম্মুখীন হচ্ছি। এটাও এখন স্পষ্ট যে, আমাদের সবার সুরক্ষার জন্য কেবল ভ্যাকসিনের দুটি ডোজ যথেষ্ট নয়। তবে সুসংবাদ হলো আমাদের বিজ্ঞানীরা আত্মবিশ্বাসী যে তৃতীয় ডোজ বা একটি বুস্টার ডোজ দিয়ে সুরক্ষা পাওয়া সম্ভব।

এই মুহূর্তে আমাদের বিজ্ঞানীরা বলতে পারেন না যে ওমিক্রন অতিসংক্রামক প্রবণতা কম। এবং এমনকি যদি এটি সত্য প্রমাণিত হয়। আমরা ইতিমধ্যেই জানি যে, এটি অনেক বেশি সংক্রমণযোগ্য। এটি দুঃখজনকভাবে আমাদের অনেক মৃত্যুর দিকেও নিয়ে যেতে পারে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিবৃতি দেওয়ার ঠিক কয়েক ঘণ্টা আগে যুক্তরাজ্যে করোনার সতর্কতা সংকেত বেড়ে ৪ হয়েছে। লেভেল চার মানে করোনার উচ্চ বা ক্রমবর্ধমান ট্রান্সমিশন। সর্বশেষ গত মে মাসে দেশটিতে সতর্কতা এই অবস্থায় ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

সতর্ক যুক্তরাজ্য; ওমিক্রন ‘জরুরি’ অবস্থা ঘোষণা

আপডেট সময় ১২:৫৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১