ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার রাবি ছাত্রীকে চাকু-পিস্তলের ভয় দেখানোর অভিযোগ, পদ্মায় ফেলে দেওয়ার হুমকি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, তবে আলোচনার পরিস্থিতি নেই: ইরান শাপলা চত্বর হত্যাযজ্ঞ:শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা মন্টেনিগ্রোর রাষ্ট্রপতির

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেছেন মন্টেনিগ্রোর রাষ্ট্রপতি মিলো জুকানোভিচ। মন্টেনিগ্রোতে নিযুক্ত বাংলাদশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান ৯ ডসিম্বের মন্টেনিগ্রোর রাষ্ট্রপতির বাসভবনে তার পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেন। ১০ ডিসেম্বর সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রোম বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

পরিচয়পত্র অনুষ্ঠানের পর রাষ্ট্রদূত শামীম আহসান এক আলোচনায় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং মন্টেনিগ্রোর রাষ্ট্রপতি তার পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভচ্ছো জানান।

আলোচনা সভায় উভয়ে বাংলাদেশ এবং সাবেক যুগোস্লাভিয়ার মধ্যে ঐতিহাসকি দৃঢ়বন্ধনের কথা স্মরণ করেন। রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অভাবনীয় সাফল্য, বিশেষত অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য উৎপাদন ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণের মতো বিষয়গুলোতে বাংলাদেশের ‘রোল মডেল’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির ব্যাপারে রাষ্ট্রপতিকে অবহিত করেন। আলাপকালে তারা উভয়েই বস্ত্র খাত, বাণিজ্য, পর্যটন এবং দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগের মতো বিষয়গুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতার ব্যাপারে দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেন।

বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী জোরর্পূবক বাস্তুচ্যুত এগারো লাখ মিয়ানমার নাগরিকের স্বেচ্ছায় নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে রাষ্ট্রদূত মন্টেনিগ্রোর সহায়তা কামনা করেন। রাষ্ট্রপতি জুকানোভিচ রোহিঙ্গা জনগণের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক পদক্ষেপের গভীর প্রশংসা করেন এবং দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে তার সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

মন্টেনিগ্রোর রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রদূতকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং তার দায়িত্ব পালনকালে সবরকম সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিচয়পত্র পেশ অনুষ্ঠানের আগে একটি সুসজ্জতি সশস্ত্র বাহিনী রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে। এছাড়া অনুষ্ঠানে রাষ্ট্রদূতের স্ত্রী মিসেস পেন্ডোরা চৌধুরী এবং রোমে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মো. আশফাকুর রহমান উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী

বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা মন্টেনিগ্রোর রাষ্ট্রপতির

আপডেট সময় ০৮:১২:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১