ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত

হাতিয়ায় মাছ ধরার ৫ নৌকাডুবি, নিখোঁজ ২

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সূর্যমুখী এলাকায় পাঁচটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এতে ২ জেলে নিখোঁজ রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য রিমন উদ্দিন জানান, সন্ধ্যায় আজহার মাঝি, জসিম মাঝি, কাদির মাঝি, সাইফুল মাঝি ও নোমান-মাসুম মাঝির নৌকা নিয়ে জেলেরা মেঘনা নদীতে মাছ ধরতে যান। রাত সাড়ে ৮টার দিকে ঝড়ের কবলে পড়ে নৌকাগুলো ডুবে যায়।

এ সময় অন্য জেলেরা সাঁতার কেটে তীরে উঠে আসলেও নোমান-মাসুম মাঝির নৌকার দুই জেলে নিখোঁজ হন। হাতিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, নৌকাডুবির ঘটনায় দুই জেলে নিখোঁজ রয়েছেন বলে শুনেছি। নিখোঁজদের বাড়ি উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা

হাতিয়ায় মাছ ধরার ৫ নৌকাডুবি, নিখোঁজ ২

আপডেট সময় ০১:০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭