ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুরাদ হাসানকে গ্রেফতারের দাবিতে বিমানবন্দরে বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

সদ্য পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে গ্রেফতারের দাবিতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ।

রোববার সকালে বিমানবন্দরের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করতে দেখা গেছে তাদের।

নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, অশালীন ও অবমাননাকর বক্তব্য দিয়ে সমালোচিত ডা. মুরাদ দেশে ফিরলে তাকে গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা।

এ সময় বিক্ষোভকারীরা মুরাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে বিমানবন্দর থানা পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিক্ষোভকারীরা বলেন, মুরাদ হাসান আমাদের মা-বোনের ইজ্জত নিয়ে কটূক্তি করেছেন। তার অনেক দুর্নীতি আছে। গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে থলের বেড়াল বেরিয়ে আসবে। তিনি দেশে ফিরলে তাকে গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে নামব আমরা।

বিমানবন্দর থানার এসআই সাজ্জাদ শাকিল জানান, কিছু লোক সড়কে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন, আমরা তাদের সরিয়ে দিয়েছি।

চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান। একই সঙ্গে জামালপুরের স্থানীয় আওয়ামী লীগের পদও হারান।

এর পর গত বৃহস্পতিবার রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে কানাডার উদ্দেশে রওনা দেন তিনি। তবে তাকে কানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

কানাডা প্রবেশে ব্যর্থ হয়ে মুরাদ হাসান শনিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পথে রওনা দেন। কিন্তু আগে থেকে ভিসা না নেওয়ায় তাকে দুবাইয়ে ঢুকতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।

কানাডা ও দুবাই ঢুকতে না পেরে দেশে আসার প্রস্তুতি নিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার রয়েছে।

এদিকে ডা. মুরাদ দুবাই থেকে সকাল ৭টা ৫৬ মিনিটের ফ্লাইটে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) বিমানে দেশে ফিরছেন এমন খবরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা ভোর থেকেই ভিড় করেন। তবে নির্ধারিত ওই বিমানটি অবতরণ করলেও ওই ফ্লাইটে ডা. মুরাদ হাসান আসেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুরাদ হাসানকে গ্রেফতারের দাবিতে বিমানবন্দরে বিক্ষোভ

আপডেট সময় ১২:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১