ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘শিগগিরই সব মোবাইল ইন্টারনেটের দাম এক রেট হচ্ছে’

আকাশ আইসিটি ডেস্ক :

সরকার শিগগিরই দেশের সব মোবাইল ইন্টারনেটের দাম এক রেট করতে যাচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।তিনি বলেছেন, ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় কাজও শুরু করেছে।

শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মোস্তাফা জব্বার বলেন, বর্তমানে মোবাইল ইন্টারনেটের কোনো রেট ফিক্সড করা নেই। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের প্রচুর অভিযোগ আছে। বিষয়টি নিয়ে আমরা খুব সিরিয়াস, কাজ চলছে।আমরা আশা করি, খুব শিগগির এ ক্ষেত্রে একটি দর নির্ধারণ করে দিতে পারব।

মন্ত্রী বলেন, আমরা যখন ব্রডব্যান্ড ব্যবহার করি- তখন গতির ওপরে চার্জ দিই। কিন্তু মোবাইলে আমি ডেটা কিনি। বিষয়টি সিরিয়াস। আবার ইন্টারনেট যতটুকু কেনা হয় তার মেয়াদ থাকে। ডাটা পিরিয়ড চলে গেলে আমি সেটা আর ব্যবহার করতে পারি না।অব্যবহৃত ডাটা যেন পরেও ব্যবহার করা যায়- এমন নির্দেশনা ইতোমধ্যেই মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে দেওয়া হয়েছে। বাস্তবায়নের জন্য ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে বলে জানান মোস্তাফা জব্বার।

সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘শিগগিরই সব মোবাইল ইন্টারনেটের দাম এক রেট হচ্ছে’

আপডেট সময় ১০:৫৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১