ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মিয়ানমারের জান্তা প্রধানকে মানবতাবিরোধী অপরাধী ঘোষণা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেইংকে মানবতাবিরোধী অপরাধী ঘোষণা করেছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালতে। মিয়ানমার অ্যাকাউন্টিবিলিটি প্রজেক্ট (এমএপি) নামের এই সংস্থার আবেদন আমলে নিয়ে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত এই আদালত এ ঘোষণা দেয়।

আজ শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতাল ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ওই আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রমাণ হিসেবে গত ১০ মাসে মিয়ানমারে সংঘটিত ২ লাখ ১৯ হাজার সহিংসতার তথ্য-উপাত্ত তুলে ধরেছে এমএপি।

বিষয়টি নিয়ে এক বিবৃতিতে এমএপির পরিচালক ক্রিস গাননেস জানান, ‘মিয়ানমারের অবৈধ অভ্যুত্থানের নেতা আন্তর্জাতিক আদালতে মানবতাবিরোধী নেতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়েছেন। আমরা আশা করছি, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আন্তর্জাতিক আদালত।’

উল্লেখ্য, চলতি বছর ১ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের নেতৃত্বে ক্ষমতা দখল করে দেশটির সেনবাহিনী। বন্দি করা হয় দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ তার দলের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মীকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের জান্তা প্রধানকে মানবতাবিরোধী অপরাধী ঘোষণা

আপডেট সময় ০৯:৫২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১