ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফুলকপির বিরিয়ানি

আকাশ নিউজ ডেস্ক:

শীতকালীন সবজি ফুলকপি দিয়ে নানা ধরনের খাবার তৈরি করা যায়। আজকের রসনায় জেনে নিন ফুলকপির বিরিয়ানি তৈরির প্রণালি।

উপকরণ :

ফুলকপি-৫০০ গ্রাম, ছোট ছোট টুকরো করে কাটা, বাসমতি চাল-৫০০ গ্রাম, কুচনো পেঁয়াজ-এক কাপ, পেঁয়াজ-আধা কাপ ভাজা, আদা বাটা- পরিমাণ মতো, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এলাচ, দারুচিনি, কেওড়া জল, কাঁচামরিচ, লবণ, তেল।

প্রণালি :

কড়াইতে তেল গরম করে, গরম মশলা ও পেঁয়াজ ভাল করে ভেজে নিন। পেঁয়াজ বাদামি হয়ে এলে এর মধ্য়ে সব মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। কিছুক্ষণ পর ছোট ছোট টুকরো করে কাটা ফুলকপি দিয়ে কষাতে থাকুন। ফুলকপি আধা সিদ্ধ হয়ে এলে আলাদা করে বাটিতে তুলে রাখুন। এবার ওর মধ্য়ে চাল দিয়ে ভাল করে নাড়তে থাকুন। মশলার সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। চাল আগে থেকে ধুয়ে অন্তত আধ ঘণ্টা ভিজিয়ে রাখতে ভুলবেন না। চাল আর মশলাগুলো একসঙ্গে মিশে গেলে তাতে গরম পানি ঢেলে দিন। পানি ফুটে গেলে ফুলকপি আর কাঁচামরিচ দিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিন। বিরিয়ানি হয়ে এলে উপর থেকে ভাজা পেঁয়াজ ও কেওড়া জল দিয়ে ১০ মিনিট দমে রেখে গরম গরম পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফুলকপির বিরিয়ানি

আপডেট সময় ১১:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১