ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

মার্চে তরঙ্গ নিলাম: বিটিআরসি চেয়ারম্যান

আকাশ আইসিটি ডেস্ক :

মোবাইল অপারেটরগুলোর সক্ষমতা বৃদ্ধিতে আগামী বছরের মার্চ মাসে তরঙ্গ (স্পেকট্রাম) নিলাম হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

তিনি বলেন, ২ দশমিক ৩, ২ দশমিক ৬ এবং ৩ দশমিক ৫ মেগাহার্টজের তরঙ্গ নিলাম করবো আগামী মার্চ মাসে; যেটা আমাদের এ বছরের ডিসেম্বরে করার কথা ছিল।

টেলিকম বিটের সাংবাদিকদের সংগঠন টিআরএনবি’র সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) রমনায় বিটিআরসি ভবনে মতবিনিময়কালে কমিশনের চেয়ারম্যান একথা জানান।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, আমরা মোবাইল অপারেটরদের কাছ থেকে পজেটিভ সাড়া পাইনি। তাদের বক্তব্য হলো, এ বছরের মার্চ মাসে আমরা অনেকগুলো টাকা তরঙ্গ নিলামের পেছনে ইনভেস্ট করেছি। এখন আবার তরঙ্গ কিনতে হলে আমাদের জন্য ওভার বার্ডেন। এজন্য সহনীয় পর্যায়ে রাখতে আমরা মার্চে যাচ্ছি।

স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক শহিদুল আলম বলেন, ২ দশমিক ৩, ২ দশমিক ৬ এবং ৩ দশমিক ৫ স্প্রেকট্রামে যথাক্রমে ৬৫ মেগাহার্টজ, ১০০ মেগাহার্টজ এবং ৪০০ মেগাহার্টজ নিলামের জন্য প্রস্তুত আছি।

এখনও মূল্যা নির্ধারণ করা হয়নি জানিয়ে মহাপরিচালক বলেন, এ নিয়ে কাজ চলছে। মন্ত্রণালয়ের সাথে আলাপ করে মূল্য চূড়ান্ত করা হবে। সবশেষ চলতি বছরের মার্চ মাসে মোবাইল অপারেটরগুলোর জন্য তরঙ্গ নিলাম করেছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।

মতবিনিময়কালে বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক সমীর কুমার দে এবং সদস্যরা অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

মার্চে তরঙ্গ নিলাম: বিটিআরসি চেয়ারম্যান

আপডেট সময় ১০:২২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১