ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২০২১ সালে এইডসে আক্রান্ত ৭২৯ জন, মৃত্যু ২০৫

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে ২০২১ সাল পর্যন্ত (১ ডিসেম্বর পর্যন্ত) ৮ হাজার ৭৬১ জন মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেবল এই বিদায়ী ২০২১ সালেই আক্রান্ত হয়েছেন ৭২৯ জন।

আর ২০২১ সাল পর্যন্ত মরণব্যাধী এইডসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৫৮৮ জন। শুধু মাত্র ২০২১ সালে এইডসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২০৫ জন।

 রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে এই তথ্য জানানো হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউসের আয়োজনে এই সেমিনারের আয়োজন করা হয়েছিল। এতে কারিগরি সহযোগিতা দিয়েছে আইসিডিডিআরবি। দি গ্লোবাল ফান্ডের আর্থিক সহযোগিতায় পরিচালিত প্রাযোরাটাইজড এইচআইভি প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কি পপুলেশন ইন বাংলাদেশ নামক প্রকল্পের আওতায় সচেতনতামূলক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অথিতি ছিলেন রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার।

সভায় এইচআইভি এইডস বাংলাদেশ ও বিশ্ব পরিচিস্থিতি, গ্লোবাল ফান্ড প্রকল্প পরিচিতি লাইট হাউস রাজশাহী ডিআইসির লক্ষ্য ও অর্জনসহ ডিআইসির সেবা এবং কার্যক্রম তুলে ধরেন- ডিআইসি ম্যানেজার মো. কবির হুসাইন। মুক্ত আলোচনায় ঈমাম, চিকিৎসক, অ্যাডভোকেট, জনপ্রতিনিধি, পুলিশ, সিবিও লিডার অংশ নেন।

সেমিনারে বক্তারা বলেন- দেশের ১১টি হাসপাতালে এইচআইভি সংক্রমিত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। কিন্তু সেখানে রোগী আসছে না। এইচআইভিতে আক্রান্তের ৮৪ শতাংশের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে। তাদের মধ্যে একটা বড় অংশ শিরায় মাদক গ্রহণের কারণে এইচআইভিতে আক্রান্ত হচ্ছে।

তারা আরও বলেন, ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মধ্যে নারী যৌনকর্মী, হিজড়া ও সমকামীর তুলনায় শিরায় মাদক গ্রহণকারীরা অনেক গুণ বেশি ঝুঁকিতে। তবে অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে এইচআইভিতে সংক্রমণের হারও বেশি। এজন্য সকল পর্যায়ে জনসচেতনতা আরও বাড়ানো এবং প্রয়োজনে হাসপাতালে যেতে উৎসাহিত করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।

এর পাশাপাশি সেমিনার থেকে এইচআইভি প্রতিরোধে সব সময় ধর্মীয় অনুশাসন মেনে চলা, নৈতিক ও পরিছন্ন জীবন যাপনের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

২০২১ সালে এইডসে আক্রান্ত ৭২৯ জন, মৃত্যু ২০৫

আপডেট সময় ১২:০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১