ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার রাবি ছাত্রীকে চাকু-পিস্তলের ভয় দেখানোর অভিযোগ, পদ্মায় ফেলে দেওয়ার হুমকি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, তবে আলোচনার পরিস্থিতি নেই: ইরান শাপলা চত্বর হত্যাযজ্ঞ:শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সৌদি আরবে প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশি নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

সৌদি আরবের রিয়াদে প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ধনপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে সোহেল (২৬)। সোহেলের মৃত্যুর খবরে তার পরিবারে চলছে শোকের মাতম। পুরো এলাকায় কান্নার রোল।

তিন বছর আগে সৌদি আরবে যান সোহেল। সৌদি আরবের রিয়াদে একটি কফি হাউজে চাকরি করতেন তিনি। সোমবার রাতে (৬ ডিসেম্বর) সোহেল কর্মক্ষেত্রের কাজ শেষে বাসায় ফিরছিলেন। রিয়াদ শহরের অদূরে আতিকা ইশারা সিগন্যাল নামক এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় আহত হন সোহেল। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোহেলের বাবা আব্দুল লতিফ জানান, সোহেলের বৈবাহিক জীবনে এক বছর বয়সের একটি মেয়ে রয়েছে। পরিবারেরও তেমন কোনো সম্পদ নেই। সরকারের নিকট আর্থিক ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী

সৌদি আরবে প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৬:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১