ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

বিয়ে না করায় প্রেমিকার স্বামীকে পাঠালেন অন্তরঙ্গ মুহূর্তের ছবি

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেম করে বিয়ে না করায় প্রেমিকার স্বামীর মোবাইলে পূর্বের ধারণ করা অন্তরঙ্গ মুহূর্তের ছবি পাঠিয়েছে সুমন নামে এক যুবক।

প্রেমিকার এ অভিযোগে রোববার রাতে ফতুল্লার ইসদাইর অক্টোঅফিস এলাকা থেকে সুমনকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সুমন রাজধানীর গাবতলী এলাকায় অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে তৃতীয় বর্ষের ছাত্র। সে ফতুল্লার ইসদাইর অক্টোঅফিস এলাকার কামাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় মামলা হয়েছে।

মামলায় উল্লেখ্য করা হয়, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে পড়ার সময় সুমনের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আর প্রেমের সম্পর্ক চলার সময় সুমন অন্তরঙ্গ মুহূর্তের বেশকিছু ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখে।

স্বাভাবিকভাবে রাজি না হওয়ায় অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি দেখিয়ে অভিভাবকের কাছে তরুণীর বিয়ের প্রস্তাব দেয় সুমন। কিন্তু তরুণীর অভিভাবক এতেও তার প্রস্তাব প্রত্যাখ্যান করে গত মার্চ মাসে পারিবারিকভাবে তরুনীকে অন্যত্রে বিয়ে দেন। বিয়ের পর ১ ডিসেম্বর তরুণী তার স্বামীকে নিয়ে পিত্রালয়ে বেড়াতে আসেন। এ সময় তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের তুলে রাখা ছবি তরুণীর স্বামীর মোবাইলে ম্যাসেজ পাঠায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সুমন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, সুমনকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

বিয়ে না করায় প্রেমিকার স্বামীকে পাঠালেন অন্তরঙ্গ মুহূর্তের ছবি

আপডেট সময় ১১:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১