ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

দেশে টিকা উৎপাদনে দুই-চার দিনের মধ্যেই চুক্তি

আকাশ জাতীয় ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সে লক্ষ্যে দুই-চার দিনের মধ্যে একটি দেশের সঙ্গে সমঝোতা চুক্তি সই হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে নতুন একটি ইংরেজি দৈনিক পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনের জন্য আমরা একটি প্রস্তাবনা জমা দিয়েছি। দুই-চার দিনের মধ্যে দিনের মধ্যে একটি দেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

তবে কোন দেশের সঙ্গে বা কোন কোম্পানির সঙ্গে এই চুক্তি সই হবে এটা মন্ত্রী উল্লেখ করেননি। জাহিদ মালেক বলেন, দেশের টিকা উৎপাদনে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী কাজ চলমান রয়েছে।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, আমাদের জেলা হাসপাতালগুলোর আধুনিকায়ন করা হচ্ছে। এছাড়াও আটটি বিভাগে তিনশ কোটি টাকা ব্যয়ে আটটি বিশেষায়িত হাসপাতাল হচ্ছে। সেগুলোতে কিডনি ক্যানসার এবং হার্টের রোগীদের চিকিৎসা হবে। এখন আর এসব রোগীর কষ্ট করে ঢাকায় আসতে হবে না। বিভাগভিত্তিক হাসপাতালেই তারা মানসম্মত সেবা পাবেন।

মন্ত্রী জানান, টিকার বুস্টার ডোজ শিগগির শুরু হবে। প্রথমে প্রবীণ এবং ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার দেওয়া হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, স্বাধীনতা চিকিৎসক ফোরামের (স্বাচিপ) সভাপতি ডা. ইকবাল আর্সলান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

দেশে টিকা উৎপাদনে দুই-চার দিনের মধ্যেই চুক্তি

আপডেট সময় ১১:০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১