ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমি জাস্ট একটা পরিস্থিতির শিকার ছিলাম: মাহি

আকাশ বিনোদন ডেস্ক :

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়ক ইমন ও নায়িকা মাহিয়া মাহির মধ্যকার কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর সেই ইস্যুতে এবার মুখ খুললেন মাহিয়া মাহি।

সোমবার ফেসবুক আইডিতে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন ওমরাহ করতে সৌদি আরবে অবস্থান করা মাহি।

ভিডিও’র ক্যাপশনে মাহি লিখেছেন, ‘বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতিত্তোরের ভাষা আমার জানা ছিল না, নম্রতা আমার পারিবারিক শিক্ষা…।’

ভিডিও বার্তায় মাহি বলেন, আসসালামু আলাইকুম, আমি মাহিয়া মাহি, আমি এখন হারাম শরীফে আছি মক্কাতে, সবাই নিশ্চয় জানেন যে আমি ওমরাহতে এসেছি, ওমরাহ পালন করতে এসেছি। এবং সেজন্যই আসলেই তেমন একটা ফোন কল রিসিভ করা সম্ভব হচ্ছে না, আমি তেমন একটা ফোন হাতে রাখছি না। ইবাদত করতে এসেছি-ইবাদতটা ঠিক মতো করতে চাই।

আমি যেটা বলার জন্য আসলে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আমি সেদিনও ভীষণ বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মান বোধ কতটুকু-আসলে সেখানে আঘাত লেগেছে সেটা শুধু আমি জানি-আমার আল্লাহ জানেন। এবং আজকেও আমি ভীষণভাবে বিব্রত। আরও একবার আমি নিজের কাছে নিজে তো ছোট হয়েছি-দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম।

কিন্তু আপনারা নিজের থেকে একবার চিন্তা করে দেখবেন যে এই ভাষার প্রতিত্তোর অথবা এই ব্যবহারের প্রতিত্তোর আমার আসলে কি দেওয়া উচিত ছিল। আসলে কিছু বলার ভাষা আমার সেদিন ছিল না।

আমি সেজন্যই কোনো প্রতিবাদ সেদিন করিনি..নিজের মতো করে যেভাবে পাশ কাটিয়ে যাওয়া যায় সেভাবেই পাশ কাটিয়ে গিয়েছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমি জাস্ট একটা পরিস্থিতির শিকার ছিলাম: মাহি

আপডেট সময় ১০:৪৪:২২ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১