ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ইরানে হামলা চালালে ইহুদিবাদীরা চিরতরে ঘুমিয়ে যাবে’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছেন ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি। আমেরিকা পরমাণু সমঝোতার নিষেধাজ্ঞাগুলোর পাশাপাশি ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ কর্মসূচির আওতায় ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবগুলো প্রত্যাহার করতে হবে। খবর পার্স টুডে’র।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনা শেষে তেহরানে ফিরে কাতার-ভিত্তিক আল-জাজিরা নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন বাকেরি-কানি।

তিনি বলেন, প্রথম ছয় দফা আলোচনায় আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি পরীক্ষা করে দেখা এবং আর কখনও পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে না যাওয়ার গ্যারান্টি দিয়েছিল।

সপ্তম দফা বৈঠকে পাঁচ জাতিগোষ্ঠীর কাছে উত্থাপিত দুইটি খসড়া প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে বাকেরি-কানি বলেন, প্রতিপক্ষকে যেসব পরিকল্পনা দিয়েছি সেগুলো বাস্তবায়নে আমরা দৃঢ়সংকল্প। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যেসব পরিকল্পনা দিয়েছি সেগুলো ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার গঠনকাঠামোর আওতায়ই দেয়া হয়েছে।

বাকেরি-কানি বলেন, ওই সমঝোতা রক্ষা করা এত বেশি গুরুত্বপূর্ণ যে, যে দেশটি এটি থেকে বেরিয়ে গিয়েছিল সে এখন এটিতে ফিরে আসতে চায় এবং যারা এখনও এতে টিকে আছে তারা চায় না এটি ধ্বংস হয়ে যাক।

ইহুদিবাদী ইসরাইল যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে চায় তাহলে কী হতে পারে- আল-জাজিরার এমন এক প্রশ্নের জবাবে বাকেরি-কানি বলেন, ইহুদিবাদীরা ঘুমের মধ্যে ইরানে হামলা চালানোর স্বপ্ন দেখতে পারে; আর সেরকম স্বপ্ন সত্যি হলে তাদের সে ঘুম আর কোনদিন ভাঙবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ইরানে হামলা চালালে ইহুদিবাদীরা চিরতরে ঘুমিয়ে যাবে’

আপডেট সময় ০৮:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১