ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘বৃহৎ সংগ্রামের’ জন্য প্রস্তুত হতে বললেন কিম

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবার নিজের দেশবাসীকে আগামী বছর অতিশয় ‘বৃহৎ সংগ্রামের’ জন্য প্রস্তুত হতে বললেন। প্রতিরক্ষা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নসহ নানা খাতে অগ্রগতির জন্য এই সংগ্রামে নামার আহ্বান জানিয়েছেন তিনি।

কিমের ভাষ্যমতে, আগামী বছরেও আমাদের চলতি বছরের মতোই বিশাল সংগ্রাম করা উচিত। কিম তার পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর চেষ্টা করছেন বলেও উল্লেখ করেছে কেসিএনএ।

গতকাল বুধবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো কেন্দ্রীয় কমিটির বৈঠকে কিম এ মন্তব্য করেন। আগামী মাসে এই কমিটি পূর্ণাঙ্গ বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

কিম আরও বলেন, উত্তর কোরিয়া এখনও অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে। তারপরও চলতি বছরের শুরুর দিকে উন্মোচিত পঞ্চবার্ষিকী অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে সাফল্য পেয়েছে ওয়ার্কাস পার্টি।

উল্লেখ্য, জাতিসংঘসহ অন্যান্য সংস্থাগুলোর দাবি দেশটিতে খাদ্য ও বিদ্যুতের ঘাটতি রয়েছে। তার ওপর করোনা মহামারি ও পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে আরোপিত নিষেধাজ্ঞা খাদ্য-বিদ্যুৎ সংকট আরও বাড়িয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘বৃহৎ সংগ্রামের’ জন্য প্রস্তুত হতে বললেন কিম

আপডেট সময় ০৫:৫৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১