ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চালককে লেপ আনতে পাঠিয়ে অটোরিকশা চুরি

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার বুড়িচংয়ে একটি বাড়ি থেকে লেপ-তোষক আনতে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনার দুই ঘণ্টা পর চোরাই অটোসহ দুইজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। বুধবার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- চান্দিনা উপজেলার হোসেনপুর গ্রামের গোপাল চন্দ্র ভৌমিকের ছেলে রাজন চন্দ্র ভৌমিক সুমন (৩৬) ও বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার নয়াখালী গ্রামের মানুমা বেগম (৩০)।

সূত্র জানায়, জেলার বরুড়া উপজেলা সদরের আলী আজ্জমের ছেলে মো. হোসেন প্রতিদিনের মতো বুধবার অটোরিকশাটি নিয়ে বরুড়া অটো স্ট্যান্ডে বসা ছিলেন। এসময় চারজন লোক ভাড়ায় বুড়িচং উপজেলা নিমসার এলাকায় আসবে বলে অটোরিকশায় উঠে। নিমসার ব্রিক ফিল্ডের সামনে এসে একজনকে অটোরিকশায় বসিয়ে বাকি ৩ জন চালক মো. হোসেনকে নিয়ে লেপ- তোষক আনার জন্য একটি বাড়িতে প্রবেশ করে। পরে কৌশলে তারা বাড়ি থেকে অন্যপথে চলে যায়। ১০ মিনিট অপেক্ষা শেষে হোসেন রাস্তায় এসে দেখে তার অটোরিকশাটি নেই।

বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পর পাশের গ্রাম হালগাঁও এলাকার সুলতান মিয়ার বাগানের সামনে পাকা রাস্তায় অটোরিকশাটি দেখতে পায় হোসেন। হোসেন এসময় চিৎকার করলে চোরের দল পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা এক মহিলাসহ দুইজনকে আটক করে।

দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাজী হাসান উদ্দিন জানান, আসামিরা বর্তমানে ফাঁড়িতে আছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চালককে লেপ আনতে পাঠিয়ে অটোরিকশা চুরি

আপডেট সময় ১১:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১