ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রবাস ফেরত গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ

আকাশ জাতীয় ডেস্ক:

বরগুনার তালতলী উপজেলায় সেলিনা বেগম নামে প্রবাস ফেরত এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অ্যাসিড নিক্ষেপে ওই গৃহবধূর মুখমণ্ডল ও শরীর ঝলসে গেছে।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের উত্তর ঝাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঝলসে যাওয়া সেলিনা বেগমকে (৩৫) উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা।

জানা গেছে, গত পাঁচ বছর পূর্বে জালাল উদ্দিন ও তার স্ত্রী সেলিনা বেগম চাকরির সুবাদে সৌদি আরবে যান। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে গত বছর সেলিনা বেগম দেশে আসেন। ওই সময় থেকে তিনি তার বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

মঙ্গলবার দিবাগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গেলে মুখোশ পরিহিত এক ব্যক্তি তার মুখমণ্ডলে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ওই গৃহবধূর মুখমণ্ডল ও শরীর ঝলসে যায়।

অ্যাসিডে ঝলসে যাওয়া গৃহবধূর জামাতা মো. আতিকুর রহমান বলেন, সেলিনা বেগমকে অ্যাসিড মেরে ঝলসে দেওয়া হয়েছে।

তালতলী থানার ওসি মো. শাহাদাত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রবাস ফেরত গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ

আপডেট সময় ০৭:৪৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১