ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উসকানি সৃষ্টি করলে পরিণতি ভালো হবে না, রাশিয়াকে ব্লিঙ্কেনের হুঁশিয়ারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়া ইউক্রেনে যেকোনো ধরনের উসকানি সৃষ্টি করলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার যেকোনো ‘আগ্রাসনের কঠোর জবাব’ দেয়া হবে।

গতকাল মঙ্গলবার লিথুয়ানিয়ার রিগা শহরে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এ সতর্কবাণী উচ্চারণ করেন তিনি। ব্লিঙ্কেন ইউক্রেন সীমান্তে রাশিয়ার কথিত সেনা উপস্থিতি জোরদার করার ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সম্মেলনে ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গও ইউক্রেনে যেকোনো সংঘাতের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া যদি আরেকবার একটি স্বাধীন দেশের বিরুদ্ধে বলপ্রয়োগ করে তাহলে তাকে চড়া মূল্য দিতে হবে।

আমেরিকা ও ন্যাটো জোট এমন সময় রাশিয়ার বিরুদ্ধে এ হুঁশিয়ারি উচ্চারণ করল যখন আমেরিকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ গত শনিবার বলেছিলেন, তার দেশ ইউক্রেন সীমান্তে কোনো ধরনের সামরিক তৎপরতা চালাচ্ছে না বরং পশ্চিমা দেশগুলো তাদের যুদ্ধংদেহী পদক্ষেপগুলোকে বৈধতা দেয়ার জন্য এ ধরনের অভিযোগ করছে।

গত কয়েকদিন ধরে মার্কিন গণমাধ্যমগুলো এই গুজব ছড়াচ্ছে যে, চলতি বছরের শীতকালেই রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উসকানি সৃষ্টি করলে পরিণতি ভালো হবে না, রাশিয়াকে ব্লিঙ্কেনের হুঁশিয়ারি

আপডেট সময় ০৬:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১