ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জার্মান আদালতে সাবেক দায়েশ জঙ্গির যাবজ্জীবন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জার্মানির একটি আদালত ইরাকে এক ইয়াজিদি শিশু হত্যার দায়ে সাবেক এক দায়েশ জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

একই সঙ্গে নিহত ওই ৫ বছরের শিশুর মাকে ৫৭ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। খবর আরব নিউজের।

বিছানায় প্রস্রাব করায় ওই ইয়াজিদি শিশুটিকে ৫০ ডিগ্রি তাপমাত্রায় ঘরের বাইরে শিকল দিয়ে বেধে রাখা হয়। প্রচণ্ড গরমে শিশুটি কাতরাতে কাতরাতে মারা যায়।

তাহা নামে ওই ইরাকি দায়েশ জঙ্গির বিচারের রায় দেন জার্মানির ফ্রাঙ্কফুর্টের একটি আদালত। তার বিরুদ্ধে ইয়াজিদি ওই শিশুটিকে হত্যা ছাড়াও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

জার্মানির সংবাদমাধ্যমগুলো জানায়, বিচারক ক্রিসটফ কোলার ওই দায়েশ জঙ্গির পাশাপাশি তার জার্মান স্ত্রীকেও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জার্মান আদালতে সাবেক দায়েশ জঙ্গির যাবজ্জীবন

আপডেট সময় ০১:৫৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১