ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

না.গঞ্জে আ.লীগ নেতাকর্মীদের ওপর হামলা, গুলিবিদ্ধ ৬

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের নাওড়া এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকের লোকজন। এ সময় প্রকাশ্যে তার ভাই মিজানের নেতৃত্বে হামলা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর গুলির ঘটনা ঘটেছে।

এতে ছয়জন গুলিবিদ্ধ ও দুজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে প্রথমে স্থানীয় মোশারফ মেম্বারের বাড়িতে আগুন দেওয়া হয়। পরে তার সমর্থকদের বাড়িতে আগুন দেওয়া হয়। আগুন দিতে বাধা দেওয়ার সময় মিজানের নেতৃত্বে হামলাকারীরা এলোপাথাড়ি গুলি শুরু করলে আটজন গুলিবিদ্ধ হন। এর মধ্যে দুজন নিখোঁজ রয়েছেন। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় সহিংসতা অব্যাহত রয়েছে।

নিখোঁজ দুজন হলেন- ইউসুফ ও রেনু। গুলিবিদ্ধ বাকি আটজনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, ঘটনাস্থলে আছি, বিস্তারিত পরে জানাবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

না.গঞ্জে আ.লীগ নেতাকর্মীদের ওপর হামলা, গুলিবিদ্ধ ৬

আপডেট সময় ১১:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১