ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদত্যাগের পর আবারও ফিরলেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পদত্যাগের পর আবার ফিরে এসেছেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির জের ধরে তিনি গত সপ্তাহে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছিলেন।

নতুন করে পার্লামেন্টে ভোট হলে তাতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি নেতা মিজ অ্যান্ডারসন অল্প ভোটের ব্যবধানে জয়ী হন।

তিনি আগামী বছর সেপ্টেম্বরের নির্বাচনের আগ পর্যন্ত একক দলের সরকারের নেতৃত্ব দিতে চেয়েছিলেন।এ নিয়ে তার জোট সরকার ভেঙ্গে গেলে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।

তার কয়েক ঘণ্টা আগেই মিজ অ্যান্ডারসন মাত্র এক ভোটের ব্যবধানে জয়লাভ করে সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন।

কিন্তু ৫৪ বছর বয়সী এই অর্থনীতিবিদ গ্রিন পার্টির সাথে মিলে যে জোট সরকারের চেষ্টা করেছিলেন তা ব্যর্থতায় পর্যবসিত হয় মূলত তার বাজেট প্রস্তাবনা পাস করতে না পারার কারণে। এর পরিবর্তে ডানপন্থী সুইডেন ডেমোক্র্যাটসহ একদল বিরোধী সদস্যের প্রস্তাবিত বাজেট পাস করেছিল পার্লামেন্ট।

গ্রিন পার্টি বলেছিল যে, তারা ‘প্রথমবারের মত কট্টর ডানপন্থীদের উত্থাপিত বাজেট’ মেনে নিতে পারছে না। প্রচলিত প্রথা অনুযায়ী সুইডেনে জোট সরকার থেকে কোন দল বেরিয়ে গেলে প্রধানমন্ত্রী পদত্যাগ করে থাকেন।

সোমবার পার্লামেন্টে যে ভোট হয়েছে তাতে ৩৪৯ সদস্যের মধ্যে ১০১ জন হ্যাঁ ও ১৭৩ জন না ভোট দেন। তবে ভোটদানে বিরত ছিলেন ৭৫ জন।

সুইডেনে নিয়ম অনুযায়ী একজনকে প্রধানমন্ত্রী হলে শুধুমাত্র নিশ্চিত করতে হয় যে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তার বিপক্ষে নন।

ভোটের পর এক সংবাদ সম্মেলনে মিজ অ্যান্ডারসন বলেন, জনকল্যাণ, জলবায়ু পরিবর্তন ও অপরাধের মতো বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে সুইডেনকে এগিয়ে নিতে তিনি প্রস্তুত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পদত্যাগের পর আবারও ফিরলেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১