ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা করবে না ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা না করার ঘোষণা দিয়েছে ইরান। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরবর্তী ধাপের আলোচনা শুরু হয়েছে। এ আলোচনার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটির পক্ষ থেকে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ তথ্য জানান। খবর তাসনিম নিউজ এজেন্সির।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো সমঝোতায় যাবে না ইরান। ভিয়েনায় মার্কিন ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে সরাসরি কোনো অলোচনাই হবে না।

এসময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুক্তরাষ্ট্রকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইরানের ওপর থেকে একতরফাভাবে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রকৃত ইচ্ছা যদি যুক্তরাষ্ট্রের থাকে তবে তারা চুক্তিতে পুনরায় আসতে পারবে। অন্যথায় তাদের জেসিপিওএ আলোচনার বাইরেই থাকতে হবে।

সাঈদ খাতিবজাদে বলেন, ট্রাম্পের ব্যর্থ উত্তরাধিকার ধরে রাখতে ছয় দফা আমাদের সময় নষ্ট করেছে যুক্তরাষ্ট্র। ইরান সদিচ্ছা নিয়ে আলোচনায় যোগ দিচ্ছে বলে যুক্তরাষ্ট্রের প্রতি পরামর্শ মার্কিন প্রশাসন যেন এ সুযোগটি নেয়।

‘এমন সুযোগ সবসময় থাকবে না’, যোগ করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

সাঈদ খাতিবজাদে বলেন, ভিয়েনার আলোচনায় যুক্তরাষ্ট্রকে ২০১৫ সালের পর থেকে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের মানসিকতা নিয়ে অংশ নেওয়ার অনুরোধ করা হচ্ছে।

২০১৫ সালে সই হওয়া চুক্তি অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে দেশটির ওপর আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে সরে এসে ফের ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা করবে না ইরান

আপডেট সময় ০৫:২৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১