ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অং সান সুচির বিরুদ্ধে রায় ঘোষণা স্থগিত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অভ্যুত্থানে ক্ষমতা হারানো মিয়ানমারের নেত্রী অং সান সুচির বিরুদ্ধে বিচারের রায় ঘোষণা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার রায় ঘোষণার নির্ধারিত দিন ছিল। কিন্তু বিবাদীপক্ষ আরো একজন চিকিৎসকের সাক্ষ্য নিতে চায়। এ জন্য তারা আর্জি জানালে সম্মতি দেয় আদালত।

বার্তা সংস্থা এপি’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন দ্যা হিন্দু। খবরে বলা হয়, আজ মঙ্গলবার যদি রায় ঘোষণা হতো তাহলে তা হতো ৭৬ বছর বয়সী শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সুচি ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম রায়।

নতুন নির্বাচনের পর গত ১লা ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা শুরুর কথা ছিল সুচি ও তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির। তার মাত্র কয়েক ঘন্টা আগে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে উৎখাত করে সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। একই সঙ্গে সুচির প্রেসিডেন্ট উইন মিন্টসহ গ্রেপ্তার করে বেশির ভাগ গুরুত্বপূর্ণ নেতাকর্মীকে। তারপর একে একে বিপুল পরিমাণ অভিযোগ আনা হয় সুচির বিরুদ্ধে। এসব রায়ে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে বহু বছর তাকে জেল দেয়া হতে পারে।

সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি দেয়া এবং করোনা ভাইরাসের বিধিনিষেধ ভঙ্গের অভিযোগের রায় দেয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু বিচারক আগামী ৬ই ডিসেম্বর পর্যন্ত তা মূলতবি ঘোষণা করেন।

আইনি একজন কর্মকর্তা নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ড. জাওয়া মিন্ট মুয়াং নামের একজন নতুন সাক্ষী সাক্ষ্য দিতে চেয়েছেন। তার সাক্ষ্য নেয়ার জন্য রায় মুলতবি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অং সান সুচির বিরুদ্ধে রায় ঘোষণা স্থগিত

আপডেট সময় ০২:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১