ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সোফায় বসা অবস্থায় জেএসএস সদস্যকে গুলি করে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

রাঙামাটিতে সোফায় বসা অবস্থায় প্রতিপক্ষের গুলিতে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম আবিষ্কার চাকমা (৩৮)।

মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের চারিখং এলাকার কিচিং আদাম গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবিষ্কার চাকমা জেলার বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকার মিন্টু চাকমার ছেলে।

জানা যায়, আগে আবিষ্কার চাকমা বাঘাইছড়ি এলাকায় সাংগঠনিক দায়িত্বে ছিলেন। তবে তিনি লংগদু, নানিয়ারচর ও সুবলং এলাকার গত প্রায় এক বছর ধরে সাংগঠনিক দায়িত্ব পালন করছিলেন। তিনি অবস্থান করতেন রাঙামাটি সদরের কিচিং আদাম এলাকায়।

তার অবস্থান নিশ্চিত হয়ে প্রতিপক্ষের অপর এক আঞ্চলিক দলের সশস্ত্র সদস্যরা সেখানে অতর্কিত হানা দিয়ে সামনাসামনি লক্ষ্য করে তার বুকে গুলি চালায়। তখন একটি বাড়িতে সোফায় বসা ছিলেন আবিষ্কার। গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আবিষ্কার চাকমার বিরুদ্ধে একাধিক মামলা ছিল বলে জানায় পুলিশ।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের ঘটনাস্থলে গেছে পুলিশ। তারা ফিরলে ঘটনার বিস্তারিত জানানো যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সোফায় বসা অবস্থায় জেএসএস সদস্যকে গুলি করে হত্যা

আপডেট সময় ০১:৪৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১