ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

ভাবিকে হারিয়ে ননদ বিজয়ী

আকাশ জাতীয় ডেস্ক:

বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভাবিকে হারিয়ে বিজয়ী হয়েছেন ননদ রাজিয়া সুলতানা পলি। পাথরঘাটা সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত আসনে ১ হাজার ৩৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

রবিবার তৃতীয় ধাপে পাথরঘাটা সদর ইউনিয়নের নির্বাচনে ১, ২ এবং ৩ নম্বরে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন রাজিয়া সুলতানা পলি, আসমা আক্তার ও হাসি আক্তার। সূর্যমুখী ফুল প্রতীকের সুলতানা পলির বড় ভাইয়ের স্ত্রী হলেন তালগাছ প্রতীকের আসমা আক্তার। তারা সম্পর্কে ননদ-ভাবি হলেও নির্বাচনে ছিলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী।

ভাবিকে হারিয়ে ১ হাজার ৩৬১ ভোট পেয়ে বিজয়ী হন রাজিয়া সুলতানা পলি। আর আসমা আক্তার পান ৭৩৫ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসি আক্তার পেয়েছেন ১ হাজার ৯২ ভোট।

বিজয়ী রাজিয়া সুলতানা পলি বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি এখন জনগণের প্রতি দায়বদ্ধ। এলাকার নারীদের পারিবারিক নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে নবনির্বাচিত নারী ইউপি সদস্য কাজ করবেন বলে সাংবাদিকদের জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

ভাবিকে হারিয়ে ননদ বিজয়ী

আপডেট সময় ০৫:০২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১