ঢাকা ১২:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাগদানের পর আবারও সুখবর দিলেন মীম

আকাশ বিনোদন ডেস্ক :

হালের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম একের পর এক সুখবর দিয়ে যাচ্ছেন। ১০ নভেম্বর আংটি বদল করে হবু বরের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন এ অভিনেত্রী।

এর ঠিক দশদিন পর জানালেন ‘পথে হলো দেখা’ নামের নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর। এবার আরও একটি সুখবর দিলেন মীম।

সেটি হচ্ছে- মাসুদ রানা সিরিজ অবলম্বনে নির্মিতব্য ‘এমআর নাইন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। এটি নির্মাণ করবেন বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। সিনেমাটিতে মাসুদ রানার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবি এম সুমনকে।

সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়ে মীম জানান, গেল সপ্তাহেই ‘এমআর নাইন’ সিনেমাটিতে যুক্ত হয়েছেন তিনি। যেখানে এবি এম সুমনের বিপরীতে দেখা যাবে তাকে। যেখানে তার নাম সুলতা রাও, যিনি ভারতীয় গুপ্তচর।

মীম বলেন, ‘গেল শনিবার প্রযোজক আব্দুল আজিজ ভাইসহ সিনেমাটির সংশ্লিষ্ট কয়েকজন আমাদের বাসায় এসেছিলেন। তখনই চুক্তিবদ্ধ হয়েছি। ’

‘এমআর নাইন’ সিনেমাটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। তাদের সঙ্গে থাকছে হলিউডের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট। সিনেমাটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হবে।

সিনেমাটি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন তারিক আনাম খান, সাজ্জাদ, সাঞ্জু জন, জেসিয়া, হলিউডের মাইকেল জে হোয়াইট, লুইস ট্যান্টসহ অনেকে।

সিনেমাটির শুটিং শুরু হবে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। প্রথম লটের দৃশ্যধারণ করা হবে বাংলাদেশে। মাঝে এক সপ্তাহ বিরতি দিয়ে যুক্তরাষ্ট্রে শুটিং শুরু হবে। সেখানে টানা ১৫ দিন চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাগদানের পর আবারও সুখবর দিলেন মীম

আপডেট সময় ১১:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১