ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শর্ত দিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি সরকার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শর্ত দিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। আগামী ৪ ডিসেম্বর থেকে এই ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে সৌদি সরকার। এক ডোজ টিকা নেওয়া যেকোনো দেশের পর্যটক সরাসরি দেশটিতে প্রবেশ করতে পারবেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ ঘোষণা দেয়। খবর আল জাজিরা’র।

শর্ত অনুযায়ী সৌদিতে প্রবেশের পর পর্যটকদের তিনদিন বাধ্যতামূলত কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে কোন ভ্যাকসিন নেওয়া লোকজন ঢুকতে পারবেন সেটি সুনির্দিষ্ট করেনি মন্ত্রণালয়।

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় গত অক্টোবর থেকে সৌদিতে ওমরাহ ও ভ্রমণ নিষেধাজ্ঞায় শিথিল করার সিদ্ধান্ত হয়। এদিকে মুসল্লিদের জন্য মসজিদে নববী খুলে দিয়েছে সৌদি আরব। করোনা মহামারির পরিপ্রেক্ষিতে এতদিন মদিনার মসজিদটিতে ইবাদত বন্দেগি ও সফর দেশ-বিদেশের মুসল্লিদের জন্য সীমিত ছিল।

এর আগে ছয় দেশের নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সৌদি আরব। গত বৃহস্পতিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ব্রাজিল, ভিয়েতনাম, মিসর, ও ভারতের নাগরিকদের মধ্যে যারা করোনার টিকার পূর্ণ ডোজ নিয়েছেন তারা সৌদি ভ্রমণ করতে পারবেন। ১ ডিসেম্বর থেকে এই নীতি কার্যকর হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শর্ত দিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি সরকার

আপডেট সময় ০৬:৫৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১