ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হুমকি দেওয়ার আগে ইসরায়েল যেন নিজের সক্ষমতা বিবেচনা করে : ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি তার দেশের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর হুমকির ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ার দিয়েছেন। তিনি বলেছেন, তেহরানকে হুমকি দেওয়ার আগে তেলআবিব যেন তার দুর্বল সক্ষমতার কথা বিবেচনা করে।

মোহাম্মাদ ইসলামি শনিবার ইয়েমেনের আল-মাসিরা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর হুমকি দেওয়ার আগে ইহুদিবাদী ইসরায়েল যেন আয়নায় নিজের দুর্বল চেহারাটা একবার দেখে নেয়।

এর আগে দৈনিক পত্রিকা টাইমস অব ইসরাইল জানিয়েছিল, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য তেলআবিব ৫০০ কোটি শেকেল (দেড়শ’ কোটি ডলার) মূল্যের অত্যাধুনিক সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনা করেছে।

ওই খবরের ব্যাপারে কঠোর প্রতিক্রিয়া জানান ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। তিনি বলেন, এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে তেহরান যে দাঁতভাঙা জবাব দেবে তার বিশাল ক্ষতি পুষিয়ে নেওয়ার বাজেটও যেন ইসরায়েল প্রস্তুত করে রাখে। তিনি বলেন, দেড়শ’ কোটি ডলার দিয়ে অস্ত্র কেনার আগে ইরানের হামলার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ইসরাইল যেন আগেভাগে কয়েক হাজার কোটি ডলারের বাজেট বরাদ্দ দিয়ে রাখে।

এ ছাড়া, ইরানের সেনাপ্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, তার দেশের পরমাণু স্থাপনাগুলো হামলা চালানোর পরিকল্পনা বাস্তবায়ন করলে তা হবে ইসরাইলের শেষ নিঃশ্বাস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হুমকি দেওয়ার আগে ইসরায়েল যেন নিজের সক্ষমতা বিবেচনা করে : ইরান

আপডেট সময় ০১:২৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১