ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশ-নুসরাতের সম্পর্কে ভাঙনের সুর, জল্পনা তুঙ্গে

আকাশ বিনোদন ডেস্ক :

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের বিয়ে-বিচ্ছেদ ও প্রেম নিয়ে জলঘোলা কম হয়নি। নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে নুসরাতের জীবনে নাম জড়ায় যশ দাশগুপ্তের। এর মধ্যে এক ছেলের মা হয়েছেন এই নায়িকা।

সেই সন্তানের বাবার পরিচয় নিয়ে অনেক রকম খবর চাউর হলেও শেষে ইঙ্গিত মেলে যশই নাকি নুসরাতের সন্তানের জন্মদাতা। সব মিলিয়ে ভালো যাচ্ছিল যশ-নুসরাতের সম্পর্ক। কিন্তু আজ হঠাৎই সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্কে ভাঙনের সুরের ইঙ্গিত মিললো, যা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

কিছুদিন আগেই যশের জন্মদিনে নুসরাত কেক-এ লেখেন ‘হাজবেন্ড’। এরপর নুসরাত নানা সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি আর যশ আপাতত এনজয় করছেন তাদের অভিভাবত্ব। কিন্তু এরই মাঝে শুক্রবার নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের ইনস্টাগ্রাম পোস্ট থেকে শুরু হয়েছে নতুন জল্পনা।

নুসরাত এদিন তার ইনস্টা স্টোরিতে লেখেন, ‘যে ঘরে শান্তি নেই সেই ঘর পৃথিবীর সবচেয়ে খারাপ জেল আর যে ঘর ভালোবাসায় পরিপূর্ণ তা হল সেরা জেল, যা তুমি কখনই ছেড়ে যেতে চাইবে না।’ অন্যদিকে যশ দাশগুপ্ত তার ইনস্টা স্টোরিতে লেখেন, ‘জেলে কেন থাকবে, যখন জেলের দরজা সবসময় খোলা।’

নুসরাত ও যশের ইনস্টা স্টোরি থেকেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি একে অপরের থেকে আলাদা হচ্ছেন যশরাত? আপাতত একসঙ্গেই থাকেন তারা। তাহলে কী এবার বদলাবে ঠিকানা? প্রশ্ন নেটিজেনদের। এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন বার্তা দিয়েছেন এই দুই তারকা। তাহলে এবার কী বিচ্ছেদের ঘোষণা করতে চলেছে যশরাত! নাকি পুরোটাই কাকতালীয় বা নতুন কোনো নাটক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যশ-নুসরাতের সম্পর্কে ভাঙনের সুর, জল্পনা তুঙ্গে

আপডেট সময় ১১:১৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১