ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেনার পোশাকে যুদ্ধে নেমে কঠিন হুঁশিয়ারি ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিদ্রোহী টাইগ্রে বাহিনীর বিরুদ্ধে সেনার পোশাকে যুদ্ধে নামলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। সেনাদের মনোবল চাঙ্গা করতেই নাকি তিনি মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি এমনটাই জানিয়েছেন।

সেনাদের বিজয় দাবি করে তিনি বলেছেন, এ সপ্তাহে তিনি সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। তারপর এটাই তার প্রথম বার্তা। এর আগে, আবি আহমেদ যুদ্ধে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। পরে বুধবার তিনি নিজেই যুদ্ধে যোগ দেন।

তিনি যুদ্ধে মাঠে নামার আগে তার রাষ্ট্রীয় দায়িত্ব ডেপুটিদের হাতে ন্যস্ত করেন। গতকাল শুক্রবার এক ভিডিওতে দেখা যায়, ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী আবি আহমেদ সামরিক কর্মকর্তাদের সঙ্গে হেঁটে যাচ্ছেন। তার পরণে সেনাবাহিনীর পোশাক।

আবি আহমেদ কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুদের কবর রচনা না করা পর্যন্ত আমরা যুদ্ধ ছাড়বো না। আমাদের জীবন উৎসর্গের মধ্য দিয়ে একটি সুন্দর ইথিওপিয়া দেখতে চাই। আমাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকবে না শত্রুরা। আমরা জয়ী হবোই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সেনার পোশাকে যুদ্ধে নেমে কঠিন হুঁশিয়ারি ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৬:২৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১