ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা ও সামরিক চুক্তি সই করলো মরক্কো

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ মরক্কো সফরে গেছেন। সফরে তিনি রাবাতের সঙ্গে একটি নিরাপত্তা ও সামরিক চুক্তি সই করেছেন।

তাদের এই চুক্তির বিরুদ্ধে ক্ষোভ এবং নিন্দা প্রকাশ করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন।

তারা বলছে, এই চুক্তি এবং ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ আরব ও মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
গত বছর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহারাইন, সুদান এবং মরক্কো সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি সই করে। এরপর ইসরায়েলের কোনো মন্ত্রী এই প্রথম রাবাত সফর করছেন। এরই অংশ হিসেবে গত বুধবার দুই পক্ষ নিরাপত্তা ও সামরিক চুক্তি সই করে।

এর প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিরা বলছেন, ইসরায়েলের সঙ্গে এ ধরনের সম্পর্ক চুক্তি করার ফলে ইহুদিবাদী শক্তি এ অঞ্চলে বর্বর হত্যা ও অপরাধজ্ঞ চালানোর সবুজ সংকেত পাবে।

এ ধরনের চুক্তি ও সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে আরব বিশ্বের জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ফিলিস্তিনি নেতারা।

এদিকে, ইসরায়েলি মন্ত্রী বেনি গান্তজের মরক্কো সফরের প্রতিবাদ জানিয়েছেন দেশটির সাধারণ জনগণ। গতকাল রাজধানী রাবাতে তারা বিক্ষোভ মিছিল বের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা ও সামরিক চুক্তি সই করলো মরক্কো

আপডেট সময় ০৪:৫৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১